বিশ্বনাথ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

সিলেট প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ১৪:৩৭ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৪:৩৭

সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই এলাকায় একই সময়ে দুই পক্ষের মিছিল, সভা ও সমাবেশের কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাসেমের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় বিএনপির দুই পক্ষ পৃথক কর্মসূচির ঘোষণা দেয়।

এক পক্ষ গত ২৭ সেপ্টেম্বরের জমি সংক্রান্ত বিরোধীদের জেরে সংঘর্ষে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।

অন্য পক্ষ লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএনপি তাজ মিয়া ও বিএনপি নেতা সফির মিয়াসহ একই ঘটনার জেরে করা মামলার প্রতিবাদে  ‘উপজেলার সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয়।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, একই এলাকায় একই সময়ে দুই পক্ষের কর্মসূচি অনুষ্ঠিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে লাঠিসোঁটা ও বিস্ফোরক দ্রব্য বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনও ধরনের গণজমায়েতের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এদিকে ১৪৪ ধারা জারির পর বৃহস্পতিবারের কর্মসূচি ঘিরে বিশ্বনাথে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই এলাকায় পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ‘একই এলাকায় একই বিষয় নিয়ে দুটি পক্ষ কর্মসূচি দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারার আদেশ কার্যকর থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সকাল থেকেই মাঠে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ফ্যাসিবাদী আমলে বইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হতো: রিজভী
মাকে মারধর ও শোকজের জবাব না দেওয়ায় বিএনপির দুই নেতার পদ স্থগিত
৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী?
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী?
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয়  ৫ সিনেমা
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয় ৫ সিনেমা
ইয়াবা কেনা-বেচার তথ্য ফাঁসের শঙ্কায় অটোরিকশাচালক হত্যা, গ্রেফতার ৫
ইয়াবা কেনা-বেচার তথ্য ফাঁসের শঙ্কায় অটোরিকশাচালক হত্যা, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে