ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ

মৌলভীবাজার প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের তিন দিন পর রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জুবেল উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন জুবেল। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনেরা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার সন্ধান পাননি।

শুক্রবার সকালে মনু রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে জুবেলের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
ঢামে‌কে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি
বুকের ভেতর আগলে রেখেছিলাম তোরে, ফুলের টোকাও লাগতে দিইনি মা
বিকেলে খেলতে বেরিয়েছিল দুই শিশু, সন্ধ্যায় পুকুরে মিললো মরদেহ
সর্বশেষ খবর
এমপি মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি 
এমপি মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি 
ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরে মন্দিরে চলছে দেবী বন্দনা
ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরে মন্দিরে চলছে দেবী বন্দনা
ফোরকান হত্যা মামলায় গ্রেফতার যুবলীগের সাবেক সভাপতি
ফোরকান হত্যা মামলায় গ্রেফতার যুবলীগের সাবেক সভাপতি
মেশিনের যুগেও টিকে আছে হাতের তৈরি শাড়ি, চাহিদা আছে বিদেশেও
মেশিনের যুগেও টিকে আছে হাতের তৈরি শাড়ি, চাহিদা আছে বিদেশেও
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক