আবার খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

সিলেট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ১৭:১৭ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৭:১৭

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ডেগ ও নতুন করে স্থাপন করা দানবাক্স খুলে পঞ্চমবারের মতো টাকা গণনা শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, প্রশাসনের কর্মকর্তা ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে তালা খুলে মাজার প্রাঙ্গণে গণনার কাজ শুরু হয়।

এর আগে চতুর্থ দফায় সেখান থেকে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।

সিলেটের জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, আপাতত মাসে একবার টাকা গণনা করা হবে। পরে একজন ব্যবস্থাপক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। তখন প্রতিদিন গণনার কাজ শেষ করা সম্ভব হবে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত কমিটির গত ২৩ সেপ্টেম্বরের সভায় মাজারের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নে এবং বাকি ৬৫ শতাংশ অন্য ব্যয় নির্বাহের কাজে ব্যবহারের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

এর আগে ২২ জুন, ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর মাজারের ডেগ ও দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। এসব টাকা জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় নতুন করে চালু করা একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়।

/এফআর/
সম্পর্কিত
লালনের মাজারের প্রবেশপথে বোমাসদৃশ ডিভাইস উদ্ধার
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, নিয়োগ দেবে ম্যানেজার
শাহজালালের মাজারের দানবাক্সে পাওয়া গেলো ৮৯ লাখ টাকা ও ১৫ দেশের মুদ্রা
সর্বশেষ খবর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে? 
ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে? 
সরকারের ভুলের দায় বিরোধী দল কেন নেবে: জামায়াত আমির
সরকারের ভুলের দায় বিরোধী দল কেন নেবে: জামায়াত আমির
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’