দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী ১ আগস্ট জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৬, ১৬:২৫আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২০:৩৮

মানববন্ধন গুলশানের হলি আর্টিজান বেকারিসহ সব ধরনের জঙ্গি হামলার প্রতিবাদে আগামী ১ আগস্ট সব বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এ ঘোষণা দেন।
মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, দেশে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে এবং হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক মাস পূর্ণ হওয়া উপলক্ষে ১ আগস্ট সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সকাল দশটা থেকে ১১ টা পর্যন্ত এ মানববন্ধন চলবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এই মানববন্ধনে অংশ নেবেন।
/আরএআর/ এমএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি