শর্ত সাপেক্ষে শফীর ডাকে সাড়া দেবে সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৬, ১৯:১৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৯:২৬

আল্লামা শফী কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি ইস্যুতে আল্লামা শাহ আহমাদ শফির ডাকে শর্ত সাপেক্ষে সাড়া দেওয়ার কথা জানিয়েছে সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডটিতে আছে, আজাদ দ্বীনি এদারায়ে তালিম, ইত্তেহাদুল মাদারিস, তানজিমুল মাদাসি আদ দ্বিনিয়া আল কওমিয়া, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা। বুধবার সন্ধ্যায় মুফতি তাসনীম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বুধবার সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আব্দুল হালিম বোখারির সভাপতিত্বে বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় দায়িত্বশীলরা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ অক্টোবর হাজহাজারীর মোহতামিম সাহেব বেফাক বোর্ড ছাড়া অন্য চারটি জাতীয় বোর্ডের সভাপতি-সেক্রেটারির সঙ্গে কওমি সনদের সরকারি স্বীকৃতি বিষয়ে আলাপ-আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তের কথা বলেন। এ লক্ষ্যে শফীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল হালিম বোখারির সঙ্গে সাক্ষাৎ করে। 
ওই সাক্ষাতের পরিপ্রেক্ষিতে সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়, হাটহাজারীর হুজুর উদ্যোগী হলে, সম্মিলিত শিক্ষাবোর্ড শিক্ষা বোর্ডের নেতারা শুধু বেফাকের চেয়ারম্যান-মহাসচিব এবং অন্য চার বোর্ডের চেয়ারম্যান মহাসচিবের আলোচনা বা বৈঠক হতে পারে। শুধু  এই দশজনের উপস্থিতিতে চট্টগ্রাম শহরের যেকোনও জায়গায়, যেকোনও দিন বৈঠকে বসতে সম্মিলিত বোর্ড রাজি। সম্মিলিত বোর্ডের নেতাদের আশা, এ বৈঠক থেকে  সমাধানের পথ বেরিয়ে আসবে।
 /এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের