পিইসি, জেএসসি বাতিল হলে অর্ধেক শিক্ষার্থী ঝরে যাবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ১৯:১৩আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৯:১৩

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ছবি) পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বাতিল করার ঘোষণা দিলে অর্ধেক শিক্ষার্থী ঝরে পড়বে, বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য নুরুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এই পরীক্ষা দুটি নিয়ে অনেকবার এ ধরণের প্রশ্ন ওঠেছে। এ সংক্রান্ত যে বিল পাস হয়েছে, তা অনেক ভেবে চিন্তে, দু’দিন ধরে আলোচনা করে পাস হয়েছে। গ্রামের শিক্ষার্থীদের আকৃষ্ট করা এবং সার্টিফিকেট দেওয়ার জন্য এই পরীক্ষা চালু করা হয়েছে। এই দু’টি পরীক্ষা বাতিল করার পরিকল্পনা নেই।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি মন্ত্রীসভায়ও বিষয়টি আলোচনা হয়েছে। সবাই মনে করেন পরীক্ষা দু’টি থাকা উচিৎ। সব শিশুকে স্কুলে আনার জন্য এই পরীক্ষা চালু করা হয়। গ্রামাঞ্চলে সাধারণভাবে স্কুলে আসা শিক্ষার্থীরা একটা পর্যায়ে ঝরে যায়। শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য এই পরীক্ষার ব্যবস্থা করা হয়।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে গ্রামে বিভিন্ন স্কুলের সুনাম নির্ভর করতো কতজন শিক্ষার্থী বৃত্তি পেল তার ওপর। ২০০ শিক্ষার্থীর মধ্যে ২০জনকে বাছাই করে পড়ানো হতো, বাকিদের ছুটি। আর শহরাঞ্চলে ছিল কোচিং প্রাইভেট। আগেও পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পরীক্ষা ছিল। শিক্ষামন্ত্রী এই দুটি পরীক্ষাকে আলাদা না করে অন্যান্য পরীক্ষার মতো বিবেচনা করার আহ্বান জানান।’

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান