উচ্চশিক্ষার উন্নয়নে কৌশলগত পরিকল্পনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১৬:২৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৬:৩২

নুরুল ইসলাম নাহিদ (ফাইল ছবি: সংগৃহীত উচ্চশিক্ষাকে বিশ্বমানে নেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘২০৩০ সাল নাগাদ উচ্চশিক্ষার জন্য একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিটি সুপারিশ পেশ করেছে। ওইসব সুপারিশের আলোকে একটি খসড়া পরিকল্পনাও প্রস্তুত করা হয়েছে।’ রবিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলয়ানতনে ‘ড্রাফট স্ট্রাটেজিক প্ল্যান ফর হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: ২০১৭-২০৩০’ শীর্ষক কর্মশালায় তিনি এসব  বলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন ‘হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)’-এর উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘উন্মুক্ত ও সূদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতে থাকতে হবে।’ তিনি বলেন, ‘বর্তমানের তথ্যের ভিত্তিতে ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণ করে সবার পরামর্শগুলো এতে যোগ করা হবে।’ দ্রুত লক্ষ্য-নির্ভর একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

উচ্চশিক্ষার মান উন্নয়নে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন পাস হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চ শিক্ষা কমিশন গঠন করা হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা প্রথাগত ধারণার পরিবর্তন চাই। শিক্ষা হবে দক্ষতা-নির্ভর, যেন একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে মানবসম্পদে পরিণত হতে পারে।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো হবে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির জন্য চরম উৎকর্ষ অর্জনের স্থান। জ্ঞান-প্রযুক্তি শুধু আমদানি নয়, রপ্তানি করার যোগ্যতা অর্জন করতে হবে।’ এ লক্ষ্যে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

/আরএআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম