পিইসি-জেএসসিতে কমেছে পাসের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১৩:৫১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৪:২৩

ফল পাওয়ার পর ভিকারুন নিসা স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার গতবছরের থেকে কমেছে এবার। গতবার পিইসিতে পাশের হার ছিল ৯৮.৫১ শতাংশ, যা এ বছর ৯৫.১৮ শতাংশ। অন্যদিকে, জেএসসিতে গতবছর ৯২.৩৩ শতাংশ পাশ করলেও এবার পাশের হার ৮৩.১০ শতাংশ।

পাশের হার কেন গত বারের চেয়ে কম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গণশিক্ষামন্ত্রী বলেন, ‘হার কেন কম তা এখনি বলা যাবে না। এটা গবেষণার বিষয়, আমরা এটা ক্ষতিয়ে দেখবো।’

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নজরদারির কারণে পাসের হার কম হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে গণভবনে ফলাফলের অনুলিপি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা জানান।

রাজউক স্কুলের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বলেন, ‘নজরদারির কারণে এবার পাসের হার কম হয়েছে। আশা করি ভবিষ্যতে ফল বাড়বে।’ এসময় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার এ বছর গড় পাসের হার ৯৫.১৮ শতাংশ। আর ইবতেদায়ী পরীক্ষায় গড় পাসের হার ৯২.৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ। জেএসসিতে গড় পাসের হার ৮৩.১০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। জেডিসিতে গড় পাসের হার ৮৬. ৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩১ জন। জেএসসি ও জেডিসিতে গড় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ শিক্ষার্থী।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম