২৯ মার্চ থেকে এইচএসসি’র কোচিং বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ১৬:১৭আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৮:৫৩

কোচিং সেন্টার (ছবি- সংগৃহীত) আগামী ২৯ মার্চ থেকে এইচএসসি’র কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ বলেন, ‘ আগামী ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর চারদিন আগে অর্থাৎ ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, পাবলিক পরীক্ষা শুরু হওয়ার সাতদিন আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে। তবে ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার চারদিন আগে অর্থাৎ ২৯ মার্চ থেকে সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়।

সময় স্বল্পতা এবং অন্যান্য কারণে এবার পরীক্ষার চারদিন আগে থেকে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে পরীক্ষা শুরুর সাতদিন আগে থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছিল।

/এসএমএ/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম