মিরপুর বাংলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবদুছ ছালামের নিয়োগ-এমপিও বাতিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ২০:৩৫আপডেট : ১১ জুন ২০১৮, ১৫:৫১

 রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবিএম আবদুছ ছালামের নিয়োগ বাতিলের জন্য ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি তার এমপিও বাতিল করে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নেওয়া বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১০ জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত্র আদেশ জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে তার নিয়োগ বিধিসম্মত হয়নি। তার নিয়োগ বাতিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আদেশে আর বলা হয়, এবিএম আবদুছ ছালামের সহকারী প্রধান শিক্ষক পদের বিপরীতে নেওয়া সরকারি বেতন-ভাতা এবং সহকারী শিক্ষক পদ থেকে পদত্যাগের পর ওই পদের বিপরীতে বিধি-বহির্ভূতভাবে নেওয়া বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত নেওয়াসহ এমপিও বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তিনি মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং একইসঙ্গে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম