শূন্য পাসের অজুহাতে মাদ্রাসা বন্ধ অযৌক্তিক: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ২১:২৮আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২১:৩০

শূন্য পাসের অজুহাতে মাদ্রাসা বন্ধ অযৌক্তিক: খেলাফত মজলিস পাবলিক পরীক্ষায় পাস না করাসহ বিভিন্ন অজুহাতে ২০২টি মাদ্রাসা বন্ধ করাকে অযৌক্তিক মনে করছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার (৫ জুলাই) দলটির আমির হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, ‘পাবলিক পরীক্ষায় পাস না করাসহ বিভিন্ন অজুহাতে ২০২টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ইসলামী শিক্ষা বন্ধ করার গভীর ষড়যন্ত্রের অংশ। এসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তি ও সরকারি স্বীকৃতি বাতিল হতে পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই বন্ধ করে দেওয়া যুক্তিসঙ্গত হতে পারে না। অনেক মাদ্রাসা রয়েছে সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির আগে থেকে প্রতিষ্ঠিত।’
খেলাফত মজলিসের নেতারা আরও বলেছেন, ‘মাদ্রাসাগুলো যেসব কারণে বন্ধ হয়েছে, সেই একই নিয়মকানুন পালন না করে বহু স্কুল চলছে। কিন্তু সেগুলো বন্ধ করা হয়নি। দেশকে ইসলাম শূন্য করার জন্যই এমন বৈষম্য। সুতরাং বন্ধ হওয়া এসব মাদ্রাসায় ছাত্রছাত্রীরা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম