ঢাবিতে হাতে আঁকা বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতি

ঢাবি প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ২১:২৬আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২১:৪০

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতে আঁকা বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতি উন্মুক্ত করা হয়েছে। এটি লম্বায় (উঁচু) ৪৩ ফুট। প্রস্থে ৩৪ ফুট। বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বর সংলগ্ন স্থানে বিশাল মঞ্চের ওপর বাংলাদেশ চারুশিল্পী সংসদের উদ্যোগে এ প্রতিকৃতিটি আঁকা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় এটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান, বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

প্রতিকৃতির মাঝখানে বঙ্গবন্ধুর দুটি ছবি রাখা হয়েছে। যা হাতে আঁকা হয়েছে। ছবি দুটির পাশে লেখা আছে ‘যতকাল রবে পদ্মা,মেঘনা,গৌরী, যমুনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ১৫ আগস্ট উপলক্ষে তৈরি করা এ প্রতিকৃতি দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ ও শ্রদ্ধা জানাবে বাংলাদেশ চারুশিল্পী সংসদ।

বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি জামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরীর এই প্রতিকৃতিটি আঁকতে ভূমিকা রেখেছেন।

এ বিষয়ে কামাল পাশা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকীতে আমরা ৪৩ ফুট দৈর্ঘের এ প্রতিকৃতিটি এঁকেছি। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে এটি তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ছবি। আমরা আশা করি এটি সারা বিশ্বের বিখ্যাত ছবিগুলোর মধ্যে স্থান করে নেবে।’

 

/এনআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের