এমপিও কমিটির সভা কাল, যেসব বিষয়ে সিদ্ধান্ত হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪১

শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল বুধবার ( ১৬ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
জানা গেছে, স্কুল কলেজের ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতনসহ এমপিও প্রদান; ইনডেক্সধারী শিক্ষক-কর্মীদের টাইম স্কেল/উচ্চতর স্কেল; ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের বিএড স্কেল/কামিল স্কেল; ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের (উপাধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক) অভিজ্ঞতার আলোকে স্কেল নির্ধারণ; সহকারী অধ্যাপক পদের স্কেল এবং বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।
এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর/২০২০ মাসের নিয়মিত সভা আগামী ১৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। করোনাজনিত কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সভায় সদস্যদের ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার জন্য যথা সময়ে ই-মেইলের মাধ্যমে লিংক পাঠানো হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান