উপবৃত্তি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ১৭:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৭:৩৬

তথ্য না পাঠানো, ভুল তথ্য পাঠানো, ডাবল এন্ট্রি, বৃত্তি পাবে না এমন শিক্ষার্থীর তথ্য পাঠানোর ঘটনায় কোনও শিক্ষার্থী উপবৃত্তির টাকা না পেলে তার দায় নিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারকে। তাই নির্ভুল তথ্য আগামী ১৬ জানুয়ারির মধ্যে জরুরিভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ সেশনের একাদশ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর তথ্য এন্ট্রি সম্পন্ন হয়েছে। কিন্তু মাধ্যমিকের ষষ্ঠ ও উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১ লাখ ৬৫ হাজার ৮১০ জন শিক্ষার্থীর তথ্য পেন্ডিং রয়েছে প্রতিষ্ঠান পর্যায়ে। আর উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিকট পেন্ডিং রয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৭১ জন শিক্ষার্থীর তথ্য। এই তথ্য আগামী ১৬ জানুয়ারির মধ্যে পাঠাতে ব্যর্থ হলে শিক্ষার্থী উপবৃত্তির টকা না পেলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা/থানা শিক্ষা অফিসাররা দায়ী থাকবেন।

অফিস আদেশ উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়, ‘অযোগ্য শিক্ষার্থীদের তথ্য (যদি থাকে) উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরত পাঠাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অযোগ্য, ভুল বা ডাবল এন্ট্রি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ইত্যাদি কারণে অতিরিক্ত এন্ট্রি করা শিক্ষার্থীদের তথ্য এইচএসপি ও এমআইএস সার্ভার থেকে নিষ্ক্রিয় করবেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে (আগামী ১৬ জানুয়ারি) কোনও যোগ্য শিক্ষার্থীর তথ্য না পাঠানোর কারণে উপবৃত্তি পাওয়া থেকে বঞ্চিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা দায়ী থাকবেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের