‘উচ্চশিক্ষার বিস্তার হয়েছে, এখন প্রয়োজন গুণগত মান নিশ্চিত করা’

ঢাবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ২২:৩১আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২২:৩১

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উচ্চশিক্ষার বিস্তার নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন এর গুণগত মান নিশ্চিত করা। আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় এতে নেতৃত্ব দেবে৷

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সেলেব্রিটিং হ্যান্ড্রেড ইয়ারস্ অব দ্যা ইউনিভার্সিটি অব ঢাকা’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন৷

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, জাতির জীবনে এমন একটা সময় আসে যখন নতুন অনুপ্রেরণায় পথ চলতে হয়। মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের এই মিলনস্থলে দাঁড়িয়ে আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করার সুযোগ পাবো। আর সেই কাজে দক্ষ মানবসম্পদ তৈরিতে নেতৃত্ব দেবে আমাদের উচ্চশিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। এই কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, এটা সত্য যে শিক্ষা ও গবেষণার দিক থেকে বৈশ্বিক মানের বিবেচনায় আমরা এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌছাতে পারিনি। এটিকে উত্তরণে ঢাকা বিশ্ববিদ্যালয়কেই দায়িত্ব নিতে হবে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক প্রভাব সারাদেশের শিক্ষা ব্যবস্থার ওপর প্রতিফলিত হয়ে থাকে। তাই আমাদের সমস্যা ও সীমাবদ্ধতার জায়গাগুলো চিহ্নিত করে সময়োপযোগী কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করে বৈশ্বিক সূচকে আশাব্যঞ্জক অগ্রগতি সাধন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী