স্লিপ ফান্ডের অর্থের হিসাব চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৩

সরকারি প্রাথমিকের ‘বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা’র (স্লিপ) প্রথম কিস্তির অর্থ ব্যয়ের হিসাব দিতে হবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে। বৃহস্পতিবার (৪ ফেব্রুযারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

অফিস আদেশে বলা হয়েছে, গত বছরের ২৭ সেপ্টেম্বরের স্মারক মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্লিপ কার্যক্রম’ এর ব্যয় নির্বাহের জন্য কক্সবাজার ছাড়া দেশের ৬৩ জেলার সকল উপজেলা/থানা শিক্ষা অফিসারের অনুকূলে প্রথম কিস্তির অর্থ ছাড় করা হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনও কোনও উপজেলায় এখনও এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হয়নি। ওই খাতের অর্থে কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা রয়েছে। স্লিপ গাইডলাইন অনুযায়ী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতোপূর্বে পাঠানো হয়েছে।

এমতাবস্থায় ওই খাতের অর্থ ব্যয়ের হিসাব বিবরণীসহ আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ছকে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর হার্ড কপি এবং সফট কপি ([email protected]) পাঠানোর অনুরোধ করা হলো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম