আগামী সপ্তাহে পদোন্নতি পাচ্ছেন সাড়ে ৫ হাজার শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৬

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ৫ হাজার শিক্ষককে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি দিচ্ছে সরকার। আগামী সপ্তাহে পদোন্নতির আদেশ জারি করা হবে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ সপ্তাহের মধ্যে সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়ার কাজ চূড়ান্ত হচ্ছে। এ সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহে পদোন্নতি দেওয়া হবে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত পদোন্নতির আদেশ জারি করা হয়নি। আগামী সপ্তাহের যেকোনও দিন পদোন্নতির আদেশ জারি করা হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ‘নিরাপদ ইশকুলে ফিরি’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে জানিয়েছিলেন সিনিয়র শিক্ষক পদ তৈরি করে সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়া হচ্ছে।

ওইদিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ‘সিনিয়র শিক্ষক পদ ছিল না। সেটার ব্যবস্থা করে আমরা প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দিতে যাচ্ছি। এছাড়া নতুন করে দুই হাজার একশ ৫০ জন শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে। ’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের