বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের টিকা নিতে আদেশ জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২১:৪৪আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৪৪

বেসরকারি নন-এমপিও এবং এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের টিকা নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত আদেশটি সোমবার (১ মার্চ) জারি করা হয়।

এতে বলা হয়, যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তদূর্ধ্ব তাদেরকে www.Surokkha.gov.bd- তে নিবন্ধন করে ভ্যাকসিন নেওয়া নিশ্চিত করতে হবে। আর যেসব শিক্ষক ও কর্মচারীর বয়স ৪০ এর নিচে তাদের তালিকা এবং শিক্ষার্থীদের তালিকা নির্ধারিত ছকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে সফট কপি পাঠাতে হবে।

শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের নাম, পদবী, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, জেলা ও উপজেলা/থানার নাম পাঠাতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এবং শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম