উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ১৬:৪৭আপডেট : ০২ মার্চ ২০২১, ১৬:৪৭

বাংলাদেশে উচ্চশিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি  কমিশনের (ইউজিসি) সঙ্গে ভার্চুয়াল প্লাটফর্মে  আয়োজিত এক সভায় অস্ট্রেলিয়ান এডুকেশন ও স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের প্রতিনিধিরা তাদের এই আগ্রহের কথা প্রকাশ করেন।

কমিশনের সচিব  (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকারভাবে বহুমুখী পদক্ষেপ নেওয়া করেছে। শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে বেশ কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নতুন বিষয় অনুমোদন এবং শিক্ষার যথাযথ মান বজায় রাখতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের উচ্চশিক্ষার তথ্য ব্যবস্থাপনাও আধুনিকীকরণ করা হচ্ছে, যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল্যায়নে সহায়ক হবে।’

সভায় দিল্লি থেকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের শিক্ষা ও গবেষণা বিষয়ক কাউন্সিলর ব্রেট গাল্ট-স্মিথ অস্ট্রেলিয়ান শিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমের ওপরে তার বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশের উচ্চশিক্ষার মান্নোয়নে সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

সভায় মাল্টিলেটারাল পলিসি ইন্টারন্যাশনাল পার্টনারশিপ ব্রাঞ্চের পরিচালক জেন আজুরিন অস্ট্রেলিয়ার কোয়ালিফিকেশনস রিকগনিশেন সিস্টেমের ওপরে বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের কান্ট্রি এডুকেশন প্রোফাইল হালনাগাদের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের কোয়ালিফিকেশনস রিকগনিশেন সিস্টেম এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাদার সংগঠন সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন কমিশনের তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া।      

সভায় আরও বক্তব্য দেন— খুলনা বিশ্ববিদালয়ের অধ্যাপক ড. মুরছালিন বিল্লাহ এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর তাহলীল মুন।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম