‘শেখ হাসিনা ভাষা গবেষণা-ট্রাস্ট’ আইনের খসড়া চূড়ান্ত করতে বৈঠক ২১ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৭:৪৭আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭:৪৭

বিশ্বের বিপন্ন ভাষা সংরক্ষণে ‘শেখ হাসিনা ভাষা গবেষণা-ট্রাস্ট, ২০২১’ আইনের খসড়া চূড়ান্ত করতে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২১ এপ্রিল বেলা ১১টায় বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব। সোমবার (১২ এপ্রিল) এ সংক্রান্ত নোটিশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভাষা চর্চা, গবেষণা না হওয়ায় বিশ্বের অনেক ভাষা প্রায় বিলুপ্ত। এসব ভাষা সংরক্ষণে বিশ্বে গবেষণা প্রতিষ্ঠান না নেই। এ কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেক ভাষা। তাই বিশ্বের বিভিন্ন ভাষা সংরক্ষণের উদ্যোগ নেয় বাংলাদেশ। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অধীনে স্বতন্ত্র আইনে ট্রাস্টটি পরিচালিত হবে।

গত বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণাবৃত্তি (ফেলোশিপ) প্রদান ও ভাষাশিক্ষা কার্যক্রম সম্পাদনের জন্য ট্রাস্ট গঠনের ঘোষণা দেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম