অবিবাহিত সেজে বিয়ে, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১৯:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২১:২৬

প্রথম স্ত্রী ও সন্তানকে ভারতে রেখে সেই তথ্য গোপন করে অবিবাহিত সেজে নতুন করে বিয়ে করেন মানিকগঞ্জের বিচারপতি নুরুল ইসলাম কলেজের প্রভাষক (ইংরেজি) নারায়ণ চন্দ্র মণ্ডল। পরে বিষয়টি জানতে পারেন দ্বিতীয় স্ত্রী জয়শ্রী পাল।  

এ ঘটনা সরেজমিন তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য রবিবার (১৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ঢাকা অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালককে (কলেজ শাখা) নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আদেশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সদ্য জাতীয়করণ করা বিচারপতি নুরুল ইসলাম কলেজের শিক্ষক নারায়ণ চন্দ্র মণ্ডল তথ্য গোপন করে হিন্দু রেজিস্ট্রারের মাধ্যমে জয়শ্রী পালকে গত বছরের ৯ সেপ্টেম্বর বিয়ে করেন। পরবর্তীতে জয়শ্রী পাল জানতে পারেন নারায়ণ চন্দ্র বিবাহিত এবং স্ত্রী সন্তান ভারতে রেখে তথ্য গোপন করে অবিবাহিত সেজে তাকে বিবাহ করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের চিঠিতে বলা হয়, জয়শ্রী পাল কলেজ গভর্নিং বডি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করে কোনও প্রতিকার পাননি। শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত একজন ব্যক্তি প্রতারণার আশ্রয় নেওয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে আবেদন করেন। অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ঢাকা অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালককে (কলেজ) তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। এমতাবস্থায় সরেজমিন তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হলো।

 /এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম