পাঠ্যবই ছাপার দরপত্রে ‘সিন্ডিকেট’

এস এম আববাস
০৩ জুন ২০২১, ২২:৪৮আপডেট : ০৩ জুন ২০২১, ২২:৪৮

বিনামূল্যের পাঠ্যবই ছাপার কাজে সরকার প্রাক্কলিত দরের চেয়ে অস্বাভাবিক দর নির্ধারণ করে দরপত্রে অংশ নিয়েছে বেশিরভাগ মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, ‘সিন্ডিকেট’ তৈরি করে সরকারি অর্থ বাড়তি খরচ করাতে বেশিরভাগ প্রতিষ্ঠান এই দর নির্ধারণ করে দরপত্র দাখিল করে। আর তা সামাল দিয়ে সরকারি অর্থ সাশ্রয়ের চেষ্টা করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘দরপত্র মূল্যায়নের আগে আমার কিছু বলা উচিৎ নয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) অনুযায়ী মূল্যায়ন কমিটি ব্যবস্থা নেবে।’

এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক অধ্যাপক মো. জিয়াউল হক বলেন, ‘আমরা সরকারের অর্থ সাশ্রয়ে যা করার প্রয়োজন তাই করবো। দরপত্র মূল্যায়ন কমিটি সুপারিশ করলে প্রয়োজেনে রি-টেন্ডার হবে।’

এনসিটিবি জানায়, বৃহস্পতিবার (৩ জুন) মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই ছাপার দরপত্র উন্মুক্ত করা হয়। দরপত্র অনুযায়ী চার রঙে ছাপার জন্য এনসিটিবি প্রাক্কলিত প্রতি ফর্মার দর ২ টাকা ২০ পয়সা। আর এক রঙে ছাপার জন্য প্রতি ফর্মা প্রাক্কলিত দর ১ টাকা ৫৭ পয়সা।

বৃহস্পতিবার (৩ জুন) দরপত্র উন্মুক্ত করার পর এনসিটিবি জানায়, ৯৮টি লটে অংশ নেওয়া বেশিরভাগ মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান ‘সিন্ডিকেট’ করে চার রঙে ছাপার জন্য ২ টাকা ৮৬ পয়সা থেকে ২ টাকা ৯৬ পয়সা দরে দরপত্র দাখিল করেছে। আর এক রঙে ছাপার ক্ষেত্রে বেশিরভাগ মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান ১ টাকা ৮৬ পয়সা থেকে ১ টাকা ৯১ পয়সা দরে দরপত্র দাখিল করে।

এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগে বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠান এক হয়ে ‘সিন্ডিকেট’ করে দর নির্ধারণ করে দরপত্র দাখিল করেছে। যা অস্বাভাবিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠান অস্বাভাবিক দরে দরপত্র দাখিল করলেও ‘সিন্ডিকেট’ থেকে বেরিয়ে প্রাক্কলিত দরের কাছাকাছি বিভিন্ন দরে দরপত্র দাখিল করেছে কয়েকটি মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে— অগ্রণী প্রিন্টিং প্রেস, কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, করতোয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, বারোতোপা প্রিন্টিং প্রেস, সৃষ্টি প্রিন্টার্স, লেটার অ্যান্ড কালার প্রিন্টিং প্রেস।

লেটার অ্যান্ড কালার প্রেসের মালিক শেখ সিরাজ বলেন, করোনা পরিস্থিতিতে সরকারকে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ‘সিন্ডিকেট’ ভেঙে সর্বোচ্চ দরে দরপত্র দাখিল করেছি।

অগ্রণী প্রিন্টিং প্রেসের মালিক মো. রুবেল বলেন, আমরা বেশি লাভ করতে চাইনি। তাই ‘সিন্ডিকেট’ ভেঙে সরকারি রেটের কাছাকাছি রেটে দরপত্র দাখিল করেছিলাম। দরপত্র উন্মুক্ত করার পর দেখা গেছে— কয়েকজন সরকার প্রাক্কলিত দরের কাছাকাছি রেটে দরপত্র আহ্বান করলেও বেশিরভাগই অস্বাভাবিক দরে দরপত্র দাখিল করেছেন। অনেকের ইচ্ছা থাকলেও ‘সিন্ডিকেট’ থেকে বের হয়ে আসতে পারেননি। আগের দুটি টেন্ডারেও অনেকে সাহস করেনি। তবে এবার কয়েকজন দরপত্র দাখিল করেছেন।

এর আগে গত ৩১ মে প্রাথমিকের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই ছাপা কাজের দরপত্র উন্মুক্ত করা হয়। আর গত ২ জুন প্রাক-প্রাথমিকের পাঠ্যবই ছাপার দরপত্র উন্মুক্ত করা হয়। এতে দেখা যায়, বেশিরভাগ প্রতিষ্ঠানই অস্বাভাবিক দর দিয়ে দরপত্র দাখিল করেছে।

/এমআর/
সম্পর্কিত
চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম সম্পন্ন
নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান
প্রাথমিকে নতুন মূল্যায়ন পদ্ধতি, অসন্তোষ-অস্থিরতার শঙ্কা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম