প্রাথমিকে শতভাগ ই-ফাইলিং নভেম্বরে

এস এম আব্বাস
০৯ আগস্ট ২০২১, ০৯:০০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৯:০০

এ বছরের নভেম্বর থেকে প্রাথমিকের সব দফতরে চালু হবে শতভাগ ই-ফাইলিং। আদালত ও এজি (অডিটর জেনারেল) অফিসের আর্থিক নথি ও কিছু জরুরি ফাইল ছাড়া বাকি কাজ হবে ডিজিটাল পদ্ধতিতে। থাকবে না কাগজপত্র।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, ‘ই-ফাইলিং মাঠপর্যায়ে চালু হয়েছে। জেলা ও উপজেলা শিক্ষা অফিস এখন এর আওতায়। প্রশিক্ষণ বাকি রয়েছে ৬৭টি পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) এবং ৫০৯টি ইউআরসিতে (উপজেলা রিসোর্স সেন্টার)। এসব কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে সেপ্টেম্বরে। শেষ হবে অক্টোবরে। কিছু জরুরি ফাইল ছাড়া প্রাথমিকের সব অফিসে শতভাগ ই-ফাইলিং চলবে। ইতোমধ্যে প্রায় এক হাজার ৭০০ অফিসে ই-ফাইলিং শুরু হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে শুরু করে প্রাথমিকের সব দফতর, সংস্থা এবং মাঠপর্যায়ের সব অফিসে ই-ফাইলিং চালুর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে অনলাইনে প্রশিক্ষণ শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়েছিল, ২০২২ সাল থেকে সকল ক্ষেত্রে ই-ফাইলিং চলবে। করোনার কারণে চলতি বছর থেকেই শতভাগ ই-ফাইলিংয়ে যাচ্ছে প্রাথমিকের সব দফতর। 

আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘অ্যানালগ পদ্ধতিতে অফিসিয়াল কার্যক্রম চালালে বেশি সময় লাগে। হাতে হাতে না পৌঁছালে সচিবালয়ে একটি ফাইল যেতে সময় লাগে তিনদিনেরও বেশি। ই-ফাইল চলে যাবে মুহূর্তেই।’

এদিকে, প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী বিভাগের সব দফতরে ই-ফাইলিং জোরদারের নির্দেশ দেন ঢাকা বিভগীয় উপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সেবা পাওয়া সহজ করতে বিদ্যালয়ের নিজস্ব ইমেইল আইডিও খোলার নির্দেশ দিয়েছেন তিনি। চালু হলে ইমেইলেই চলে যাবে যাবতীয় সরকারি আদেশ, প্রজ্ঞাপন, ও বিভাগীয় নির্দেশনা।

উপরিচালক আরও বলেন, ‘শিক্ষকদের ছুটি নিতে শিক্ষা অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ই-মেইলে ছুটির আবেদন করতে পারবেন। শিক্ষকদের হয়রানি দূর করা এবং সেবা পাওয়া সহজ করতেই এ ব্যবস্থা। বিভাগীয় অফিস ছাড়াও জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট অফিসে ই-ফাইলিং চালু হয়েছে।’

এ ছাড়া দেশের বিভিন্ন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা অনলাইনে শিক্ষকদের ছুটি নেওয়ার ব্যবস্থা নিয়েছেন করোনা পরিস্থিতির আগেই।

/এফএ/আপ-এনএইচ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক