ফুলহাতা জামা পরে ক্লাসে আসা নিশ্চিত করার নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১

শুধু করোনাভাইরাস থেকে রক্ষা নয়, ডেঙ্গু থেকেও রক্ষা করতে হবে শিক্ষার্থীদের। আর সে কারণে সম্ভব হলে ছাত্রদের ফুলশার্ট ও ফুলপ্যান্ট এবং ছাত্রীদের ফুলহাতা জামা ও সালোয়ার পরে আসতে হবে। দেশের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরদিন সোমবার (১৩ সেপ্টেম্বর) এই নির্দেশনা জারি করা হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার  সব সকল অঞ্চলের পরিচালক, উপপরিচালক, সব জেলা শিক্ষা কর্মকর্তা, সব উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।  

অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের জন্য একটি গাইডলাইন, নির্দেশিকা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হয়েছে। ওই সকল নির্দেশনা মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় রবিবার (১২সেপ্টেম্বর) থেকে শ্রেণি কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। 

সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীর স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে কোভিড-১৯ এর বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা মনিটরিং করতে হবে। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সম্ভব হলে ছাত্রদের ফুলহাতা শার্ট, ফুলপ্যান্ট ; ছাত্রীদের ফুলহাতা জামা, শালোয়ার পরে আসা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সার্বিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য বিষয়মালা যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা প্রতিষ্ঠান প্রধানসহ মাঠ পর্যায়ে মনিটরিং কাজে সম্পৃক্ত সকল কর্মকর্তাকে সার্বক্ষণিক মনিটরিং করতে হবে।

নির্দেশনায় মনিটরিং চেকলিস্টের তথ্য নির্ভুলভাবে গুগল ডকস্ এর মাধ্যমে প্রতিদিন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বিকাল ৫টার মধ্যে পাঠানো নিশ্চিত করতে বলা হয়েছে। কোনও ক্ষেত্রে এ ব্যত্যয় দেখা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জরুরিভাবে জানানো হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম