কমপক্ষে এক ডোজ টিকা নেওয়ার শর্তে ঢাবির হল খুলে দেওয়ার সুপারিশ 

ঢাবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২২:২৮

কমপক্ষে এক ডোজ করোনার টিকা নেওয়ার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আগামী ৫ অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির। 

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, প্রভোস্ট কমিটির সভায় সুপারিশ করা হয়েছে যে আগামী ৫ অক্টোবর অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা কমপক্ষে এক ডোজ টিকা নেওয়ার কার্ড ও হলের আবাসিক পরিচয়পত্র দেখিয়ে হলে উঠতে পারবে। শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার খুলে দেওয়া হবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। ক্যান্টিনের কর্মচারীদের অবশ্যই টিকা নিতে হবে। যারা টিকা নেবে না তারা ক্যান্টিনে কাজ করতে পারবে না। শতভাগ শিক্ষার্থী ভ্যাকসিনের আওতায় এলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামীকাল অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সুপারিশে অনুমোদন দেওয়া হবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম