অতিমাত্রায় টিউশন ফি আদায়

সত্যতা পেলে ব্যবস্থা নেবে তদন্ত কমিটি

শহীদুল ইসলাম সোহাগ
১৭ জানুয়ারি ২০১৬, ১৬:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৬:০১



অতিরিক্ত টিউশন ফি আদায়ের সত্যতা পেলে ব্যবস্থা নেবে তদন্ত কমিটি অসামঞ্জস্য ও অতিমাত্রায় টিউশন ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে একাধিক তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সূত্র মতে, অতিমাত্রায় টিউশন ফি আদায়কারী বিদ্যালয়গুলোর আয়-ব্যয়ের হিসাব যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এতে যদি প্রতীয়মান হয় কোনও প্রতিষ্ঠান অতিমাত্রায় টিউশন ফি আদায় করছে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটি প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিদ্যালয় শাখার পরিচালক এলিয়াস হোসেন বলেন, ‘উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ বাড়তি ফি নির্ধারণ করায় আমরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে নোটিশ পাঠিয়েছি। পাশাপাশি বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা রাজধানীর বিভিন্ন স্কুলের বিরুদ্ধে অভিভাবকদের আনা অভিযোগগুলো তদন্ত করে দেখবে।’
তিনি আরও বলেন, ‘যদি কোনও বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠাবো।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি’র) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বর্ধিত টিউশন ফি প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এভাবে কেউ বাড়তি অর্থ আদায় করতে পারবে না। আমরা বর্ধিত টিউশন ফি আদায়কারী বিদ্যালয়গুলোকে নিয়ে তদন্ত করেছি। সেই তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।একই সঙ্গে বর্ধিত বেতন আদায়ের বিষয়ে তদন্ত করে ওইসব প্রতিষ্ঠানকে শো-কজ করেছি। তাদের সঠিক জবাবের জন্য আমরা অপেক্ষা করছি। যদি সন্তোষজনক জবাব না দিতে পারে তা হলে বিধি মোতাবেক বিদ্যালয়গুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমিতির সভাপতি জিয়াউল কবীর দুলু বলেন, ‘সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে। কিন্তু আমাদের আয় বাড়েনি? আমরা বাড়তি অর্থ কোনখান থেকে দিবো?’

তিনি বলেন, ‘আমরা আশা করি যেসব অভিভাবক দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তাদের কথা ভেবে সরকার অতিরিক্ত টিউশন ফি নেওয়ার বিষয়টি বিশেষভাবে দেখবে। অতিরিক্ত টিউশন ফি আদায় বন্ধে রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে। আমরা অভিভাবকরা আগামী সপ্তাহে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করব।’

উল্লেখ্য, নতুন পে-স্কেল ইস্যুতে রাজধানীর অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ ভর্তি ফি ও মাসিক বেতন বৃদ্ধি করেছে। একাধিক স্কুলের অভিভাবকরা রাজপথে নেমে এর প্রতিবাদ জানাচ্ছেন, আন্দোলন অব্যাহত রেখেছেন। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়,  জুনিয়র ল্যাবরেটরি স্কুল, আরামবাগে ন্যাশনাল আইডিয়াল স্কুল, মিরপুরে বশির উদ্দিন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্রাতিরিক্ত টিউশন ফি বাড়ানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ছবি: সংগ্রহ

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি