প্রাথমিকের সংশোধিত রুটিন প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২১, ১৬:৩৫আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৬:৩৫

শিখন ঘাটতি পূরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সমন্বয় করে প্রকাশ করা শ্রেণি পাঠদানের সময়সূচি সংশোধন করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী রবিবার (২ অক্টোবর) থেকে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

গত ২৯ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদফতর শ্রেণি কার্যক্রমের রুটিন প্রকাশ করে। ওই রুটিন শুক্রবার (১ অক্টোবর) সংশোধন করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী সকালের শিফটে ক্লাস শুরু হবে সকাল সাড়ে ৯টায়। 

নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন সরকারি প্রাথমিক বিদ্যালয় শুরু হবে সকাল ৯টায়। করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিটের প্রবেশ করবে। আর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা দুপুর ১টা থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত প্রবেশ করবে। প্রতিটি শিফটে প্রথমে ক্লাসের শুরুতে ৫ মিনিট কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করতে হবে।

সংশোধিত রুটিনে দুই শিফটের মাঝখানে বিরতি থাকবে ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত-দেড় ঘণ্টা। যা আগের রুটিনে ছিল ১২টা ৫ মিনিট থেকে ১টা ১০ মিনিট। সপ্তাহের বৃহস্পতিবারের ক্লাস হবে ৩০ মিনিট। ওই দিন বেলা আড়াইটায় ছুটি হবে। আগের রুটিনে ছিল ছুটি হবে বেলা সোয়া ২টায়।

সংশোধিত এই সূচিতে আগের মতোই পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম সপ্তাহের প্রত্যেক দিন নির্ধারিত থাকবে। আর চতুর্থ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন করে শ্রেণি কার্যক্রম চলবে। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠদান আগের মতোই সপ্তাহে একদিন করে চলবে।

আগের শ্রেণি পাঠদানের (ক্লাস রুটিন) সূচিতে বুধ ও বৃহস্পতিবার শুধু পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হতো। এদিন অন্য কোনও শ্রেণির পাঠদান কার্যক্রম ছিল না। শনিবার থেকে মঙ্গলবার এই চার দিন প্রথম থেকে চতুর্থ শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হতো। তাই বুধ ও বৃহস্পতিবার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি চতুর্থ ও তৃতীয় শ্রেণির পাঠদান চলবে।

নতুন সময় সূচি অনুযায়ী, শনিবার চতুর্থ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত; রবিবার তৃতীয় শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি; সোমবার দ্বিতীয় শ্রেণির বাংলা গণিত ও ইংরেজি; মঙ্গলবার প্রথম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত; বুধবার চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা; বৃহস্পতিবার তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস অনুষ্ঠিত হবে।   

শনিবার পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি; রবিবার বাংলা, গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়; সোমবার বাংলা, ইংরেজি ও গণিত; মঙ্গলবার বাংলা, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান; বুধবার গণিত, ইংরেজি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা; বৃহস্পতিবার বাংলা ও গণিত ক্লাস অনুষ্ঠিত হবে।      

আগের সূচি অনুযায়ী, শনিবার চতুর্থ শ্রেণি, রবিবার তৃতীয় শ্রেণি, সোমবার দ্বিতীয় শ্রেণি এবং মঙ্গলবার প্রথম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হতো। গত ১২ সেপ্টেম্বর থেকে এই শ্রেণি কার্যক্রম সূচি (ক্লাস রুটিন) ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। নতুন সময় সূচিতে বুধ ও বৃহস্পতিবার চতুর্থ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি পাঠদানের জন্য বিদ্যালয়ে আসতে হবে।

প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রতিদিন শ্রেণি পাঠদান শেষ হবে ১২টায়। ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত দেড় ঘণ্টা পর্যন্ত বিরতি থাকবে। বিরতির পর ১টা ৩০ মিনিট থেকে দ্বিতীয় শিফটে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম শুরু হবে। শ্রেণি কর্যক্রম শেষ হবে ৩টা ৪৫ মিনিটে। তবে বৃহস্পতিবার শেষ হবে বেলা ২টা ৩০ মিনিটে।

 

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি