বার্ষিক পরীক্ষা ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সূচি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ২৩:৪০আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২৩:৪০

বার্ষিক পরীক্ষা ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সূচি প্রকাশ করেছে যশোর শিক্ষা বোর্ড। সোমবার (৮ নভেম্বর) স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মঙ্গলবার (৯ নভেম্বর) প্রকাশ করা হয়।

পরীক্ষার সূচিতে জানানো হয়, প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০২১ সালে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণির বার্ষিক ও দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড এ সময়সূচি পরিবর্তন করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৪ নভেম্বর  সকালে অষ্টম শ্রেণির বাংলা ও দশম শ্রেণির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর একইদিন দুপুরে অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণির ইংরেজি ও নবম শ্রেণির গণিত।

২৫ নভেম্বর সকালে ষষ্ঠ শ্রেণির গণিত ও দুপুরে সপ্তম ও নবম শ্রেণির বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৭ নভেম্বর সকালে অষ্টম শ্রেণির ইংরেজি ও দশম শ্রেণির বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৯ নভেম্বর সকালে ষষ্ঠ শ্রেণির ইংরেজি ও অষ্টম শ্রেণির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩০ নভেম্বর সকালে ষষ্ঠ শ্রেণির বাংলা ও দশম শ্রেণির ইংরেজি এবং দুপুরে সপ্তম শ্রেণির গণিত ও নবম শ্রেণির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান