রাবির প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক হলেন গবেষক সনৎকুমার 

রাবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ০০:৪৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০১:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত হয়েছেন রবীন্দ্র গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎকুমার সাহা। বাংলাদেশ, বঙ্গবন্ধু,  মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখায় আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়েছে।  

শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৯তম সিন্ডিকেট সভায় তাকে এই পদে মনোনীত করা হয়। অধ্যাপক সনদ কুমার সাহাকে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সদস্যরা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নীতিমালা অনুসারে বিশিষ্ট গবেষক অধ্যাপক সনৎকুমার সাহার নাম প্রস্তাব করেন। যা আজ ৫০৯তম সিন্ডিকেট সভায় পাস হয়। 

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক চালু হলো। প্রথম ব্যক্তি হিসাবে মনোনীত হলেন অধ্যাপক সনৎকুমার সাহা।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম