পাইলটিংয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ছুটি দুই দিন করে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫১

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন ছুটি ভোগ করবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের ছুটি আগের মতোই থাকবে। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নতুন শিক্ষাক্রমের জন্য পাইলটিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান। 

এর আগে সকাল ১০টার দিকে ভার্চুয়াল মাধ্যমে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এনসিটিবি মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত করা হয় পাইলটিং শুরু হওয়া দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানকে। 

উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, দেশের সব শিক্ষা প্রাতষ্ঠানে ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের