পলিটেকনিকে পরবর্তী সেমিস্টারে ভর্তিতে প্রতিবন্ধক হবে না রিমেডিয়াল কোর্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১৯:২৯আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৯:২৯

পলিটেকনিক ইনস্টিটিউটে পরবর্তী সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে রিমেডিয়াল কোর্স (শিক্ষণ ঘাটতি পূরণে নেওয়া হয়) প্রতিবন্ধক হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘পলিটেকনিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে যাদের শিখন ঘাটতি রয়েছে, তাদের জন্য প্রয়োজনীয় কিছু কোর্সের ব্যবস্থা করা হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের আরও উৎপাদনমুখী করতে ব্যবহারিক শিক্ষণের ওপর জোর দিয়ে সিলেবাস প্রণয়ন করা হচ্ছে।’

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে বয়সের বাধা তুলে দেওয়া হয়েছে। এর ফলে গতানুগতিক ধারায় উচ্চ শিক্ষা শেষ করেও পছন্দমতো ট্রেডে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে।’

উপমন্ত্রী কারিগরি শিক্ষার উন্নয়নে বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তাদের সরকারের পক্ষে সব ধরনের নীতিগত সহয়তা দেওয়ার আশ্বাস দেন। প্রায়োগিক এ শিক্ষার গুণগত মান বজায় রেখে পাঠদান কার্যক্রম জোরদার করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির সভাপতি মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান।

 

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান