অধ্যাপক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১৭:৩০আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৭:৫০

সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের অধ্যাপক পদে পদোন্নতির জন্য খসড়া তালিকার একাংশ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। রবিবার (২৪ এপ্রিল) প্রকাশিত বিষয়ভিত্তিক জ্যেষ্ঠতার খসড়া তালিকায় ৬৮ জনের নাম রয়েছে।

খসড়া তালিকার অফিস আদেশে বলা হয়, তালিকায় থাকা যেসব কর্মকর্তার নামের পাশে মন্তব্য কলামে এসিআর নেই সংক্রান্ত মন্তব্য রয়েছে, সেসব কর্মকর্তাকে এসিআর জমা বা এসিআর জমার প্রমাণ দিতে হবে। যাদের এসিআর ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, সিল বা সই নেই, তাদের এসিআর সংশোধনের জন্য আগামী ২৮ এপ্রিলের মধ্যে সরাসরি উপ-পরিচালকের (কলেজ-১) দফতরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, বিরূপ, ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ এসিআরের ক্ষেত্রে কোনোভাবেই নতুন এসিআর গ্রহণ করা হবে না। এসিআর ছাড়া অন্য যেকোনও ভুল, যেমন- বর্তমান কর্মস্থল, নিয়োগ ও যোগদানের তারিখ, স্থায়ী হওয়ার তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, জ্যেষ্ঠতা সংক্রান্ত কোনও আপত্তি অথবা খসড়া তালিকায় নাম না থাকলে. অন্তর্ভুক্তির প্রমাণসহ আবেদন [email protected] ঠিকানায় আগামী ২৮ এপ্রিলের মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো।

তালিকায় অন্তর্ভুক্ত কোনও কর্মকর্তার মৃত্যুবরণ এবং চাকরি থেকে অব্যাহতি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি