রাজধানীর ৩৪২ প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে সাজানো হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৭:০৪আপডেট : ১১ মে ২০২২, ১৭:০৪

দৃষ্টিনন্দন করতে রাজধানীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো নতুনভাবে সাজানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বুধবার (১১ মে) রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘শিক্ষাকে আনন্দময় এবং বিদ্যালয়কে শিশুর প্রিয়প্রাঙ্গণ হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য এক হাজার ১৫৯ কোটি ২১ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। এর নাম দেওয়া হয়েছে দৃষ্টিনন্দন প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর শিক্ষার্থীদের শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিশুর মানসিক বিকাশ ঘটানো, শিক্ষায় প্রবেশাধিকার, উচ্চশিক্ষা এবং পরিপূর্ণ উন্নতির ধারাবাহিকতার মাধ্যমে সামাজিক বৈষম্য কমবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো নতুন রূপে সাজানো হবে। এতে করে প্রায় দুই লাখ শিক্ষার্থীর  শিশুবান্ধব শিক্ষা নেওয়ার পরিবেশ নিশ্চিত হবে। এছাড়াও উত্তরায় তিনটি ও পূর্বাচলে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে স্থাপন করা হবে। সব বিদ্যালয়ে খেলার মাঠ তৈরি করা হবে। প্রতিটি বিদ্যালয়কেই পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুজিবুর রহমান সিকদার, প্রকল্প পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, এ প্রকল্পের আওতায় নান্দনিক স্থাপত্যশৈলী সমৃদ্ধ ছয় তলা ভবন নির্মাণ করা হবে। ভবনে আধুনিক শ্রেণিকক্ষ, শিশুদের খেলাধুলা, বিনোদন ও অভিভাবকদের ওয়েটিং রুমসহ শিক্ষাপোযোগী সুযোগ সুবিধা রাখা হয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী নতুন বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম