প্রাথমিকে প্রথম ধাপের শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা ১২ জুন থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৭ জুন ২০২২, ২২:৩৪আপডেট : ০৭ জুন ২০২২, ২২:৩৪

আগামী ১২ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম পর্বের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার (৭ জুন) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’– এর প্রথম ধাপে ২২টি জেলায় গত ২২ এপ্রিল পরীক্ষা  অনুষ্ঠিত হয়। গত ১২ মে প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

উত্তীর্ণ এসব পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে ১২ জুন থেকে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের হাতের লেখা পরীক্ষা করা হবে, কোনও প্রার্থীর পক্ষে পক্সি পরীক্ষা দেওয়া হয়েছে কিনা, তা যাচাই করার জন্য। একইসঙ্গে মৌখিক পরীক্ষা কেউ প্রক্সি দিতে আসে কিনা,সেটাও যাচাই করা হবে। 

দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২০ মে। আর তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ৩ জুন। এই দুটি পরীক্ষার ফল প্রকাশিত হয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম  জানান, দেশের শিক্ষক সংকট মেটাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
‘প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের কেউ বাদ পড়বে না’  
সহকারী শিক্ষক নিয়োগচূড়ান্ত সুপারিশ পেয়েও অপেক্ষায় ১৪ হাজার প্রার্থী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের