সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মন্মথ বাড়ৈ চাকরিচ্যুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২২, ১৪:১১আপডেট : ১৪ জুন ২০২২, ১৪:১১

‘অসদাচরণ ও পলায়নের’ কারণে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের তৎকালীন সহকারী একান্ত সচিব (এপিএস) ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ রঞ্জন বাড়ৈকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিভাগীয় মামলার পর দীর্ঘদিন ধরে যাচাই-বাছাইসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করে সোমবার (১৩ জুন) মন্মথ রঞ্জন বাড়ৈকে চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 

২০০৯ সালে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দীর্ঘদিন তার এপিএসের দায়িত্ব পালন করেন সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক মন্মথ রঞ্জন বাড়ৈ। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠার পর সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে দায়ের করা হয় বিভাগীয় মামলা। 

প্রজ্ঞাপনে বলা হয়, সংস্কৃত বিষয়ের সহযোগী অধ্যাপক মন্মথ রঞ্জন বাড়ৈ ২০২০ সালের ১২ এপ্রিল থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃংঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী 'অসদাচরণ ও পলায়ন' এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। অভিযুক্ত কর্মকর্তা কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ায় বিধি অনুযায়ী বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্তে তার বিরুদ্ধে আনা 'অসদাচরণ ও পলায়ন' এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তার স্থায়ী ও কর্মস্থলের ঠিকানায় তাকে না পেয়ে খামের গায়ে লাল কালি দিয়ে ‘প্রাপক দেশে নাই’ উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে লিখিতভাবে জানায় ডাক বিভাগ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মন্মথ রঞ্জন বাড়ৈ-এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুদণ্ড আরোপপূর্বক ‘চাকরি হতে বরখাস্তকরণ’ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ওই সিদ্ধান্তে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একমত পোষণ করেছে। মন্মথ রঞ্জন বাড়ৈকে চাকরি থেকে বরখাস্ত করতে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছেন। সে কারণে তাকে বিধি মোতাবেক চাকরি থেকে বরখাস্ত করা হলো।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের