বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি দেবে বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২২, ১৭:১৪আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৭:১৭

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) স্থাপন, পাঠদানের অনুমতি ও অ্যাকাডেমিক স্বীকৃতি দেবে শিক্ষা বোর্ড। ২০২২ সালের নতুন নীতিমালায় নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদানের অনু অনুমোদন ও অ্যাকাডেমিক স্বীকৃতির দায়িত্ব শিক্ষা বোর্ডগুলোকে দেওয়া হয়।

রবিবার (৩০ অক্টোবর) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ জারি করা হয়েছে। চূড়ান্ত এই নীতিমালায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক  সই করেছেন।

এম এ খায়ের বলেন, ‘নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যকাডেমিক স্বীকৃতি চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে।  সংশ্লিষ্ট বোর্ডগুলো এই নীতিমালার বিধিবিধান সাপেক্ষে বোর্ড সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যকাডেমিক স্বীকৃতি দেবে। তবে কোনও আবেদন নীতিমালার বিধিবিধান সাপেক্ষে না-মঞ্জুর হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে তার কারণসহ জানিয়ে দিতে হবে।’

তিনি জানান, শিগগিরই অনলাইনে এই নীতিমলা প্রকাশ করা হবে। 

উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান অনুমতি ও অ্যাকাডেমিক স্বীকৃতি এতদিন দিতো মন্ত্রণালয়।

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী