মিড-ডে মিল চালু রাখা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২২, ১৫:১২আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৫:১২

দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় মিড-ডে মিল চালু রয়েছে, সেসব প্রতিষ্ঠানের সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা জানতে চেয়েছে সরকার। আগামী ২৫ নভেম্বরের মধ্যে জেলা শিক্ষা অফিসার ও প্রতিষ্ঠান প্রধানদের এ তথ্য পাঠাতে বলা হয়েছে।

২০২১-২২ অর্থবছরের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার প্রতিবেদন প্রস্তুত করার জন্য এ তথ্য চাওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিকল্পনা ও উন্নয়ন শাখা জেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে এ তথ্য চেয়েছে।

অফিস আদেশে বলা হয়, জাতীয় পুষ্টি পরিষদ প্রণীত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট অধিদফতরের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার প্রতিবেদন প্রস্তুত করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় মিড-ডে মিল চালু রয়েছে— এমন বিদ্যালয়ের সংখ্যা নির্ধারিত ছকে আগামী ২৫ নভেম্বরের মধ্যে হার্ডকপি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বরাবর এবং সফটকপি ই-মেইল ([email protected] ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম