হঠাৎ পরিদর্শন, ১৫ শিক্ষকের অনুপস্থিতির প্রমাণ মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৫

আগে ঘোষণা না দিয়ে জানুয়ারি মাসে বিভিন্ন অঞ্চলের কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ১৫ জন শিক্ষককে অনুপস্থিত পাওয়া গেছে। ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পরিচালনা করা মনিটরিংয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করছেন। পরিদর্শনের জানুয়ারি মাসের প্রতিবেদন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ে পাঠানো হয়। ওই পরিদর্শনে বিভিন্ন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষক অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

অনুপস্থিত ১৫ জন শিক্ষককে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম