এসএসসির প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর জেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন আদালত। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, ফেসবুকসহ অন্য কোনও ইলেক্ট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে এ শাস্তি ও জরিমানা করা হবে।  প্রশ্নপত্র ফাঁসের যেকোনও ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে চার বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে।

অন্যদিকে, চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নং-৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬।
উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন।

/এফএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম