সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ-এমপিওতে সময় ক্ষেপণ করলে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৩, ১৯:৩১আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৯:৩১

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ করা শিক্ষকদের নিয়োগ অনুমোদন এবং এমপিও আবেদনের ক্ষেত্রে সময়ক্ষেপণ করা হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর।   

সোমবার (৯ অক্টোবর) সই করা অফিস আদেশ মঙ্গলবার (১০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস প্রকাশ করে।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে কোনও কোনও শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিয়োগপত্র গ্রহণ ও অনুমোদনের ক্ষেত্রে নানা রকম হয়রানি, বাধা প্রদান ও ক্ষেত্রবিশেষে নানা অজুহাতে কালক্ষেপণ করা হচ্ছে, যা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর ১৮.১(ঘ) ধারার সুষ্পষ্ট লঙ্ঘন।

যেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে এরূপ সুষ্পষ্ট অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিবিধানের আলোকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে উপজেলা পর্যায় থেকে অনলাইনে এমপিও সংশ্লিষ্ট আবেদন অগ্রগতির ক্ষেত্রেও কোনও ধরনের হয়রানির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিবিধানের আলোকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

অফিস আদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

/এনএআর/
সম্পর্কিত
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী