দিল্লীর হ্যাবিট্যাট সেন্টারে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৪৬আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৫৭

সেমিনারে বাংলাদেশসহ ১৩টি দেশের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন ভারতের রাজধানী নয়া দিল্লীতে দুইদিনব্যাপী ‘টিচিং, লার্নিং অ্যান্ড নিউ টেকনোলজি’ শীর্ষক উচ্চশিক্ষার এক আন্তর্জাতিক সেমিনার সম্পন্ন হয়েছে। সেমিনারে বাংলাদেশসহ ১৩টি দেশের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়া, ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশনাল প্লানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্টার ফর পলিসি রিসার্চ ইন হায়ার এডুকেশনের যৌথ উদ্যোগে নয়া দিল্লীর ইন্ডিয়ান হ্যাবিট্যাট সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর উপ-সচিব মো. ওমর ফারুকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৫ ফেব্রুয়ারি সেমিনারটির উদ্বোধন করেন ইন্ডিয়ান ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান প্রফেসর ভেদ প্রকাশ। সেমিনারে বাংলাদেশসহ ১৩টি দেশের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে উচ্চশিক্ষার বিস্তার ও মান উন্নয়নের উপর নিবিড়ভাবে আলোচনা করেন।
সেমিনারে বাংলাদেশের উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন প্রফেসর আবদুল মান্নান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দ্রুত শিক্ষা বিস্তার ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

/এসআইএস/এসএম/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি