গ্রিন ইউনিভার্সিটিতে পঞ্চম এসটিআই আন্তর্জাতিক সম্মেলন শুরু ৯ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:০২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:০২

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের অংশ হিসেবে গ্রিন ইউনিভাসিটিতে দুই দিনব্যাপী ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৫.০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ৯ ও ১০ ডিসেম্বর এই সম্মেলনে ৩৫টি দেশের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক এবং নীতিনির্ধারকরা অংশ নেবেন। অংশগ্রহণকারীদের সঙ্গে বাংলাদেশের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অর্গানাইজিং চেয়ার এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম শিহাবুদ্দিন, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুর রহমান, সেন্টার ফর ইন্টান্যাশনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. মোল্লা শাহাদাত হোসেন লিপু, জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষক সরোজ মেহেদী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর বাংলাদেশ ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, ইরান, ভারত ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন গবেষকরা অংশ নেবেন।

সম্মেলনে উপস্থাপনের জন্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২৯৩টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে। এর মধ্য থেকে ১১৯টি প্রবন্ধ নির্বাচিত হয়েছে। এছাড়া সম্মেলনে বাংলাদেশের প্রেক্ষাপটে মোট ২২টি প্রবন্ধ জমা পড়েছে। আয়োজকদের প্রত্যাশা, এসব প্রবন্ধ ভবিষ্যতে জাতীয় জনগুরুত্বপূর্ণ নানা ধরনের কাজে সহায়তা করবে।

সম্মেলনের অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ বলেন, বৈশ্বিক ইন্ডাস্ট্রি ১.০ থেকে ২.০ আসতে যেখানে দুই শ’ বছর সময়ে লেগেছে, সেখানে ইন্ডাস্ট্রি ৪.০ থেকে ৫.০-এর মাঝের ব্যবধান ছিল মাত্র ১০ বছর। বাংলাদেশসহ গোটা বিশ্বের অনেক ধরনের গবেষণা হয়, কিন্ত অনেক ক্ষেত্রেই তা শেষ পর্যন্ত কাজে আসে না। এসটিআই সম্মেলনকে প্ল্যাটফর্ম ধরে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম শিহাবুদ্দিন বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত গবেষণা হলেও মানুষ তা জানে না। সবাই এগিয়ে আসলে এই গবেষণাগুলোর সদ্বব্যহার সম্ভব।

সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুর রহমান বলেন, পঞ্চমবারের মতো আয়োজিত এই এসটিআই শুধু সম্মেলনে সীমাবদ্ধ থাকেনি, বিভিন্ন নীতিনির্ধারণে অংশ হিসেবে ভূমিকা রেখেছে। আগামীতে আন্তর্জাতিক পর্যায়ের এই অনুষ্ঠান শিল্প বিপ্লবের অঙ্গণে প্রথম সারির সম্মেলন হিসেবে রূপ পাবে।

সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশনে ড. মোল্লা শাহাদাত হোসেন লিপু সম্মেলনের জমা পড়া প্রবন্ধ ও এর ধরনসহ নানা দিক নিয়ে আলোচনা করেন।

আয়োজক কমিটি জানায়, সম্মেলনে মূলত তিনটি পৃথক ট্র্যাক প্রাধান্য পাবে। এর মধ্যে রয়েছে— ইন্টেলিজেন্ট কম্পিউটিং, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সিস্টেমস; এনার্জি, রোবটিক্স, ইলেক্ট্রনিক্স, সেন্সরস অ্যান্ড কমিউনিকেশন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।

সম্মেলনে উপস্থাপিত মোট ৩টি প্রবন্ধ ও পোস্টার পেপার প্রেজেন্টেশন ‘বেস্ট পেপার’ হিসেবে নির্বাচিত হবে। পরে বাছাই করা সব প্রবন্ধ আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে স্থান পাবে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের