যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের সঙ্গে এএইচজেডের মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ২০:৩৫আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২০:৩৫

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা নিতে সহায়তা দেওয়া প্রতিষ্ঠান এএইচজেডের প্রিডিপারচার ইভেন্ট মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছে এমন পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এ আয়োজনে। পাশাপাশি তাদের পরিবার-পরিজনরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএইচজেডের ঢাকা নর্থের রিজিওনাল ম্যানেজার ওয়াহিদ জামান, ঢাকা সাউথের রিজিওনাল ম্যানেজার এইচএম শাহজালাল, গ্লোবাল মার্কেটিং ম্যানেজার জুবায়ের হাসান এবং রিজিওনাল মার্কেটিং ম্যানেজার মাহফুজ কুশলসহ ঢাকা ব্রাঞ্চের কাউন্সিলর এবং অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর মধ্যে বিশেষ উপহারসামগ্রী ও আইস ব্রেকিং সেশনের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা অ্যামাজন গিফট ভাউচার, টপ-আপসহ ইউকে সিম কার্ড এবং আরও অনেক আকর্ষণীয় গিফট গ্রহণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, যারা যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষার জন্য এএইচজেডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ইউকের স্বনামধন্য ইউনিভার্সিটিগুলোতে তাদের ভর্তি নিশ্চিত করেছে। এই প্রিডিপারচার ইভেন্টটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাজানো হয়। ভ্রমণের টিপস এবং আগমন নির্দেশিকা থেকে শুরু সকল ধরনের নির্দেশনা দেওয়া ছিল।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম