বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ ইউনিভার্সিটির মধ্যে তিন ক্যাটাগরিতে ইউল্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৪, ২২:৩৩আপডেট : ১০ জুন ২০২৪, ০১:১৪

দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ফর ইনোভেশন (ডব্লিউইউআরআই)-২০২৪ র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ ইউনিভার্সিটির মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব। গত ৭ জুন সুইজারল্যান্ডের ফ্রাংকলিন ইউনিভার্সিটির এইচএলইউ কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে এই র‌্যাংকিং ঘোষণা করা হয়। মোট ১৩টি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে স্থান করে নিয়েছে। এতে তিনটি ক্যাটাগরিতে অবস্থান করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

ডব্লিউইউআরআই-২০২৪ র‌্যাংকিংয়ের রিপোর্ট অনুযায়ী, স্টুডেন্ট মোবিলিটি অ্যান্ড ওপেননেস (এ-২) ক্যাটাগরিতে শীর্ষ ১০০ ইউনিভার্সিটির মধ্যে ৫ নম্বরে রয়েছে ইউল্যাব। এই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আরও দুটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। সেগুলো হলো বাংলাদেশের রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

র‌্যাংকিংয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট (এ-৫) ক্যাটাগরির ২ নম্বরে অবস্থান করছে ইউল্যাব। ইনফ্রাস্ট্রাকচার বা টেকনোলজিতে (বি-৩) ক্যাটাগরিতে শীর্ষ ১০০ তালিকার ১৯ নম্বরে রয়েছে এই ইউনিভার্সিটি।

এই তালিকায় বাংলাদেশ থেকে আরও স্থান পেয়েছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), সাউথইস্ট ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। 

গত ৭ জুন সুইজারল্যান্ডের ফ্রাংলিন ইউনিভার্সিটির এইচএলইউ কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে এই র‌্যাংকিং ঘোষণা করা হয়

র‌্যাংকিংয়ে সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্যাটাগরিতে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে আইইউবিএটি ও রুয়েট। সাপোর্ট ফর গ্লোবাল রেজিলেন্স (এ-৮) ক্যাটাগরিতে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আর ফান্ডিং (B2) ক্যাটাগরিতে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ইন্ডাস্ট্রিয়াল অ্যাপলিকশেন (এ-৩) ক্যাটগরিতে শীর্ষ ১০০ এর তালিকায় রয়েছে রুয়েট, আইইউবিএটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। সাপোর্ট ফর গ্লোবাল রিসিলেন্স (এ৮) ক্যাটগরিতে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। জেনারেটিভ অল অ্যাপলিকেশন (এ-৭) ক্যরিগরিতেও ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

/এসএমএ/আরআইজে/ইউএস/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম