বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্স সমৃদ্ধ করার আহ্বান ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৪, ২০:৪২আপডেট : ৩০ জুন ২০২৪, ২০:৪২

বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্স সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। রবিবার (৩০ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ডিজিটাল লাইব্রেরির ওপর নলেজ শেয়ারিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ডিজিটাল লাইব্রেরিতে মানসম্মত টেক্সট বুক, ই-বুক ও ই-জার্নাল সংযোজনেরও পরামর্শ দিয়েছেন।

অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইউজিসি’র আইএমসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভুঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘শিক্ষা ও গবেষণায় গতি সঞ্চার করতে বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্স ব্যবহারের বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার গতি সঞ্চার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশিত মানসম্মত টেক্সট বুক, ই-বুক ও ই-জার্নালে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ডিজিটাল লাইব্রেরি হতে পারে একটি গ্রহণযোগ্য প্লাটফর্ম।’

বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্স সমৃদ্ধ করার আহ্বান ইউজিসি’র অধ্যাপক আলমগীর আরও বলেন, ‘উচ্চশিক্ষা গ্রহণে দেশে নারীরা এগিয়ে থাকলেও কর্মক্ষেত্রে পিছিয়ে রয়েছে। নারীর ক্ষমতায়নে এটি একটি অন্তরায়। কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে আইসিটিসহ নানা বিষয়ে নারীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে ইউজিসি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।’

অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে বলেন, ‘গ্রন্থাগার হচ্ছে বিশ্ববিদ্যালয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অনুঘটক। উচ্চ শিক্ষাক্ষেত্রে নতুন টেক্সট বুক ও ই-বুক প্রকাশের ব্যবস্থা করতে হবে। গবেষণার সংস্কৃতি গড়ে তোলা এবং গবেষণার জন্য একটি রিসার্চ রিপোজিটরি তৈরি করা প্রয়োজন।’

আইএমসিটি বিভাগের উপপরিচালক নুসরাত শারিতার উপস্থাপনায় অনুষ্ঠানে ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, আইসিএসইটিইপি’র প্রকল্প পরিচালক ড. আমিনুল হকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরি সংশ্লিষ্ট শিক্ষক ও গ্রন্থাগারিকরা অংশ নেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি