ঢাকায় কোটাবিরোধী সম্মিলিত আন্দোলনের ডাক

ঢাবি প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ১৬:১৪ আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৬:১৪

২০১৮ সালের পরিপত্র বহাল ও সব ধরনের সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার ঢাকায় সম্মিলিতভাবে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আগামী ৩ ও ৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার সব কলেজে একযোগে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

সোমবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। তাদের একজন নাহিদ হাসান বলেন, আমরা সবার উদ্দেশে বলতে চাই, ২০১৮ সালের পরিপত্র বহালের জন্য প্রয়োজনে আবারও আন্দোলনে নামবো আমরা। দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একযোগে আন্দোলন করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরেও বলেন, আগামী ২ থেকে ৪ জুলাই আমাদের কর্মসূচি থাকবে। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমাদের গণপদযাত্রা শুরু হবে৷ আমরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আগে রাজু ভাস্কর্য পর্যন্ত এসে কিছুক্ষণ অবস্থান করবো৷ তারপর একটি নির্দিষ্ট রুটে পদযাত্রা করবো।

ঢাকায় কোটাবিরোধী সম্মিলিত আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা

পেনশন স্কিম প্রত্যয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, আমরা শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। কিন্তু আমাদের সেসব সুযোগ-সুবিধাগুলো রয়েছে, যেমন মেডিক্যাল সেন্টার, হল, লাইব্রেরি, রিডিংরুম এগুলো যেন বন্ধ না হয়।

এর আগে আন্দোলন শিক্ষার্থীরা ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একত্রিত হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে এসে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন। এসময় তারা কোটাবিরোধী নানান স্লোগান দেন। ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘চাকরিতে কোটা, মানি না মানবো না’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়/স্বাধীনতার বাংলায়, কোটার ঠাঁই নাই’, ‘হাইকোর্টের রায়, মানি না মানবো না’, ‘কোটা পদ্ধতি, কোটা পদ্ধতি, মানি না মানবো না’ ইত্যাদি।

সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টর অফিসে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখার দাবি জানান।

ছবি: প্রতিবেদক। 

/এফএস/
সম্পর্কিত
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ: ডিএমপি
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০১০
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট