৬ দফা দাবিতে সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তা মোড় অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছয় দফা দাবিতে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার পর ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে তারা বিক্ষোভ শুরু করেন তারা।

বেলা ১টার পর সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে এতে মগবাজার মহাখালী, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান।

তিনি আরও বলেন, অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

সাতরাস্তা মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: নাসিরুল ইসলাম

শিক্ষার্থীদের ছয় দফা দাবি
১. কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহি কোনো জনবল থাকতে পারবে না।

২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের (ছয় মাস) করতে হবে।

৩. ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদফতর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে।

৪. কারিগরি সেক্টরে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পূর্ণ করতে হবে।

৫. কারিগরি শিক্ষা অধিদফতরের সব নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।

আন্দোলনরতরা। ছবি: নাসিরুল ইসলাম

৬. উপসহকারী প্রকৌশলী (১০ম) গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত করা হবে।

শিক্ষার্থীরা। ছবি: নাসিরুল ইসলাম

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি খাত পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনও জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদফতরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট দূর করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান