এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের আন্দোলনে অনার্স শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ১৩:৪৬আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৩:৪৬

দেশের বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে শিক্ষা ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। সাড়ে তিন হাজারের বেশি শিক্ষককে এমপিওভুক্ত করার দাবিতে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে শিক্ষা ভবনের সামনে আন্দোলন করছেন শিক্ষকরা।   

আন্দোলনের প্রধান সমন্বয়ক কলেজ শিক্ষক মো. মোস্তফা কামাল জানান, পুলিশের সহায়তায় ছয় সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার অফিসে গেছেন। সরকার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে এমপিওভুক্তির বিষয়ে একটি সিদ্ধান্ত নেবে বলে আশা করছি। যদি আমাদের এমপিওভুক্ত না করার সিদ্ধান্ত আসে তাহলে লাগাতার অবস্থা কর্মসূচি চলবে।

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের আন্দোলন

বুধবার (১৬ অক্টোবার) শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পেয়ে সন্ধ্যার পর শিক্ষকরা শিক্ষা ভবনের সামনে শুয়ে পড়েন এবং রাস্তা অবরোধ করেন। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আশ্বাসে রাত পৌনে ১০টার দিকে রাস্তা ছেড়ে দেন।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন এবং সাধারণ সম্পাদক মেহরাব আলী জানান, বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা ৩২ বছর ধরে বলতে গেলে বিনা বেতনে চাকরি করছেন। কলেজ থেকে সামান্য টাকা দেওয়া হয় যা অনিয়মিত। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় জানার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিগত সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে শিক্ষা মন্ত্রণালয়কে এমপিওভুক্তির জন্য নির্দেশনা দেওয়া হলেও আমলারা রহস্যজনক কারণে এমপিওভুক্ত করেননি। আর এ কারণে এখন আমরা বর্তমান সরকারের কাছে আমাদের দাবি পক্ষে যুক্তি তুলে ধরে আন্দোলন করছি এমপিওভুক্তির জন্য। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

/এসএমএ/এফএস/   
সম্পর্কিত
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন