আর পি সাহা বিশ্ববিদ্যালয় আকস্মিক পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ২০:৫৪আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২০:৫৪

আর পি সাহা বিশ্ববিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল। উচ্চশিক্ষার মানোন্নয়নে পরিবীক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গঠিত প্রতিনিধি দল  বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যায়। 

রবিবার (৩ নভেম্বর) ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউজিসি জানায়, বিশ্ববিদ্যালয়টির প্রকৃত চিত্র সরেজমিনে পর্যবেক্ষণের উদ্দেশ্যে ইউজিসি গঠিত তিন সদস্যের কমিটির নেতৃত্ব দেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন— ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া এবং একই বিভাগের উপপরিচালক নাসিমা আক্তার খাতুন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুবিধাগুলো সম্পর্কে ধারণা পেতে কমিটি সদস্যরা বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ ও ল্যাবরেটরি সুবিধা ঘুরে দেখেন।

এছাড়া, কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সরজমিনে পরিদর্শন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থা তুলে ধরে কমিটি একটি প্রতিবেদন তৈরি করবে। কমিটির প্রতিবেদনের আলোকে কমিশনের নির্দেশনা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান