নন-এমপিও সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:২১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:২১

বৈষম্য দূর করে স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ) একযোগে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ২০২১ সালে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও-বঞ্চিত করেছে। অথচ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ২০-২৫ বছর ধরে এমপিও-বিহীন থাকা সত্ত্বেও শিক্ষক-কর্মচারীরা নিরলসভাবে পাঠদান কর্মসূচি চালিয়ে গেছেন এবং জাতীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াত রাজনৈতিক ট্যাগ লাগিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিও থেকে বঞ্চিত করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের দোসরদের এবং শেখ পরিবারের নামে যেসব প্রতিষ্ঠান ছিল, সেগুলো এমপিওভুক্ত করেছেন।

তারা বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, বৈষম্য দূর করে স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও সকল প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ) একযোগে এমপিওভুক্ত করুন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ইমরান বিল সোলায়মান, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাকেকুজ্জামান রতন, প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক ও মো. ফরহাদ হোসেন বাবুল প্রমুখ।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সর্বশেষ খবর
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা